আজ বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভ্যাকসিন নিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। হোয়াইট হাউসে শুক্রবার সকালে টেলিভিশনে সরাসরি ভ্যাকসিন গ্রহণ করেন তিনি। খবর বিবিসির।

হোয়াই হাউস জানিয়েছে, মার্কিন জনগণের মধ্যে ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে। পেন্সের স্ত্রী ক্যারেন পেন্স ও যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোমে অ্যাডামসও হোয়াট হাউসের এই ইভেন্টে ভ্যাকসিন নিয়েছেন।

গত সোমবার যুক্তরাষ্ট্র ফাইজার/বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের অনুমোদন দেয়। ট্রায়ালে এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।

তিন লক্ষ ভ্যাকসিন ডোজের প্রথম চালান যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে পাঠানো হচ্ছে।

৬১ বছর বয়স্ক পেন্স তার স্ত্রীর ক্যারেন ও জেনারেল অ্যাডামসের সঙ্গে স্থানীয় সময় সকাল ৮টায় ফাইজার/বায়োএনটেক ভ্যাকসিনের দু’টি ডোজ গ্রহণ করেন।

হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সবার ভ্যাকসিন গ্রহণের যে পরিকল্পনা শুরুতে ছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা কিছুটা পরিবর্তন করেন। নতুন পরিকল্পনায়, শুধুমাত্র ‘বিশেষভাবে প্রয়োজন’ এমন কর্মকর্তারাই ভ্যাকসিন নেবেন।

ওয়ার্ল্ডোমিটারের দেয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ লাখ ১৭ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আক্রান্ত হয়েছেন ১ কোটি ৭৬ লাখেরও বেশি। বিশ্বের সকল দেশের চেয়ে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অনেক বেশি।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin