আজ মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ভার্চুয়ালি নয়, আগের মতোই হবে বইমেলা

এবারের অমর একুশে বইমেলা ভার্চুয়ালি না হয়ে আগের মতোই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তারিখের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসতে পারে।
রোববার দুপুরে বাংলা একাডেমির মহাপরিচালকের সঙ্গে এক বৈঠক শেষে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ এ তথ্য জনিয়েছেন।

তিনি বলেন, বাইরে একটি কথা শোনা যাচ্ছিল, অমর একুশে বইমেলা ভার্চুয়ালি হবে। এ নিয়ে আমরা মতবিনিময় করেছি। আলোচনা শেষে আমরা অমর একুশে বইমেলা চিরাচরিতভাবে যেভাবে হয়, এ বছরও সেভাবেই হবে বলে সিদ্ধান্ত হয়েছে। তবে তারিখের কিছুটা পরিবর্তন হতে পারে।

তিনি আরো বলেন, একটি তারিখ নির্ধারণ করে বইমেলার আয়োজন কীভাবে করা যায়, সে রকম একটি প্রস্তাবনা তৈরি করে আমরা বাংলা একাডেমিকে দেব। বাংলা একাডেমি সেই প্রস্তাবনা সরকারকে দেবে। সরকার অনুমতি দিলে ফেব্রুয়ারি মাসের যেকোনো তারিখ থেকে বইমেলা শুরু হবে।

প্রসঙ্গত, অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের উৎসব। এর আগে, বইপ্রেমী, লেখক ও প্রকাশকের এ মেলা করোনার কারণে অনিশ্চিত হয়ে উঠেছিল।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin