আজ মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এবারের একুশে বইমেলা ভার্চুয়ালি

করোনা পরিস্থিতির আরো অবনতি হলে আগামী বছরের অমর একুশে বইমেলা ভার্চ্যুয়াল আয়োজন হতে পারে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী।
শুক্রবার রাতে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা একাডেমির মহাপরিচালক জানান, ১ ফেব্রুয়ারি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে না। আগামী রোববার একাডেমির পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দেয়া হবে। গতকাল বৃহস্পতিবার কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে ভার্চ্যুয়াল মেলা আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি।

এ বিষয়ে বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বলেন, পুরো মাস জুড়েই অনুষ্ঠিত হবে এই মেলা। প্রতি বছর বইমেলা ঘিরে বাংলা একাডেমি যে অনুষ্ঠানগুলো করে সেগুলোও ভার্চুয়ালি হবে। অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করেই বইয়ের প্রকাশনা থেকে শুরু করে বিভিন্ন পুরস্কার বিতরণী কার্যক্রম চলবে বলেও জানান পরিচালক। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যানে পূর্ণ পরিসরে অনুষ্ঠিত হতে পারে বই মেলা।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin