আজ মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস আজ

‘শুদ্ধাচারেই পুনরুদ্ধার’ প্রতিপাদ্যে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

এবারে ১৮তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হচ্ছে। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে।

জাতিসংঘ সারা বিশ্বকে দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার লক্ষ্যেই ইউনাইটেড ন্যাশনস কনভেনশন অ্যাগেইনস্ট করাপশন (আনকাক) এর মাধ্যমে দুর্নীতিবিরোধী কার্যক্রম পরিচালনা করছে।

বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। যদিও সরকারিভাবে ২০১৭ সাল থেকে দিবসটি উদযাপিত হচ্ছে।

‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২০’ উপলক্ষে বুধবার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দুদক।

রম্যান ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি বৈশ্বিক সমস্যা বলেই বিশ্বব্যাপী এ দিবসটি পালিত হচ্ছে। মহামারি করোনা মতো দূর্যোগ পরিস্থিতি থেকে উত্তরণে সবাইকে যার যা দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতির প্রকোপ আগে চেয়ে কমেছে। তবে দুর্নীতির বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

দুদকের পাশাপাশি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সরকারি বিভিন্ন মন্ত্রণালয় দিবসটি পালন করছে। টিআইবি দুর্নীতিবিরোধী কার্টুন ও আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

এছাড়া দিবসটি উপলক্ষে দুদকের সংগঠন রিপোর্টার্স এ্যাগেন্টেস্ট করাপশন (র্যাক) দুপুর ১২টায় মানববন্ধন করবে।
কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রতিটি মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে আলোচনা সভা, তথ্য চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin