আজ বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জানুয়ারিতে হতে পারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর স্নাতকের (সম্মান) স্থগিত পরীক্ষাগুলো আগামী জানুয়ারিতে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। চলমান করোনা পরিস্থিতির অবনতি না হলে মধ্য জানুয়ারির পরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ইতিমধ্যে পরীক্ষার সময়সূচি তৈরির কাজ শুরু করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাতীয় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিস্টরা জানিয়েছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত বিভিন্ন কলেজের চতুর্থ বর্ষে ২ লাখ ২৫ হাজার শিক্ষার্থী ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। চলতি বছর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের আগ পর্যন্ত মোটা দাগে পাঁচটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনার কারণে পরীক্ষা স্থগিত হয়ে যায়। এই অবস্থায় চাকরিসহ নানা প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। তাদের কথা চিন্তা করে অবশিষ্ট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেন, ‘আগামী জানুয়ারি মাসে অনার্স ফাইনাল ইয়ারের অবশিষ্ট পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে আমরা পরীক্ষার সময়সূচি তৈরির কাজ শেষ করে ফেলেছি। সারা দেশের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। করোনা পরিস্থিতির অবনতি না হলে জানুয়ারি মাস থেকেই পরীক্ষা শুরু হবে।’

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin