আজ বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু কমেছে, সুস্থতার হার বেড়েছে

দেশে করোনাভাইরাস শনাক্তের ২৭২তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা কমেছে, পাশাপাশি সুস্থতার হার বেড়েছে।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৪ জন মৃত্যুবরণ করেছেন। গতকালের চেয়ে আজ ১১ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৫ জন মৃত্যুবরণ করেছেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৭৭২ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭২ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৫৫১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৪৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮২ দশমিক ৩৩ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ১৫ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৪৩০ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ২৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১৬ হাজার ৮০৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৩১৬ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৫৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ৭৮ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার শূন্য দশমিক ৮১ শতাংশ বেশি।
দেশে এ পর্যন্ত মোট ২৮ লাখ ৩৬ হাজার ৪১১ জনের নমুনা পরীক্ষায় ৪ লাখ ৭৩ হাজার ৯৯১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭১ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৬ দশমিক ৭২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫২৭ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৬ হাজার ৮৩৮ জনের। গতকালের চেয়ে আজ ১ হাজার ৩১১টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ১১৮টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৪৩০ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৬ হাজার ৮০৭ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ২ হাজার ৩৭৭টি কেম নমুনা পরীক্ষা হয়েছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin