আজ মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

হাজী সেলিমের স্ত্রীর মৃত্যু

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা হাজী মো. সেলিমের স্ত্রী ও মদিনা গ্রুপের চেয়ারম্যান গুলশান আরা বেগম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।

রোববার (২৯ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপতালে তার মৃত্যু হয়। হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন বিল্লাল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ৷

২০১৬ সাল থেকে কিডনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন গুলশান আরা বেগম৷ মৃত্যুকালে গুলশান আরার বয়স হয়েছিল ৫০ বছর।

তিনি ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন। গত আগস্ট থেকে ল্যাবএইডে চিকিৎসাধীন ছিলেন গুলশান আরা৷

সোমবার (৩০ নভেম্বর) বাদ আসর চকবাজার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin