রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) বিভাগ। গ্রেফতার প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ জানায়, রোববার (২২ নভেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (২৩ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপি জানায়, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১ হাজার ৮২০ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, ১৩ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২১৫ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা করা হয়েছে।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||




