আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আফগান সরকার ও তালেবান প্রতিনিধি দলের সঙ্গে পম্পেওর সাক্ষাৎ

কাতার সফরকালে আফগানিস্তান সরকার ও তালেবান প্রতিনিধি দলের সঙ্গে পৃথক বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

গতকাল শনিবার (২১ নভেম্বর) দোহার একটি বিলাসবহুল হোটেলে উভয় পক্ষের সঙ্গে সাক্ষাত করেন পম্পেও। আফগান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার অগ্রগতি নিয়ে এবারের সাক্ষাত সম্পন্ন হয়।

এদিকে দোহায় তালেবান ও আফগান সরকার প্রতিনিধি দলের সঙ্গে পম্পেওর সাক্ষাতকালে আফগানিস্তানের রাজধানী কাবুলের ২৩টি বোমা হামলার ঘটনা ঘটে। এতে অন্তত আটজন প্রাণ হারায়।

আফগান সরকারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পম্পেও বলেন, ‘আমরা কীভাবে সফল সমাপ্তির সম্ভাবনা বাড়াতে পারি সে সম্পর্কে আপনাদের চিন্তাভাবনার ব্যাপারে আমি খুবই আগ্রহী।’ তবে কোনো পক্ষের আগ্রহ নিয়ে এর চেয়ে বেশি কিছু নিতি জানাননি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা সমাপ্তির অংশ হিসেবে সাতটি দেশ সফর ‍শুরু করেছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিবিদরা। কাতার সফরকালে দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আবদুল রহমান থানির সঙ্গে সাক্ষাত করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ জানায়, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ওয়াশিংটন-তালেবান চুক্তি মতে ২০২১ সাল নাগাদ সৈন্য প্রত্যাহার এগিয়ে নিতে আফগানিস্তান থেকে দুই হাজার মার্কিন সৈন্য প্রত্যাহার করা হবে।

জাতীয় নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ায় আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করবেন। তাই ক্ষমতা হস্তান্তরের আগেই সৈন্য প্রত্যাহারে উল্লেখযোগ্য অগ্রগতি আনতে চাচ্ছেন ট্রাম্প প্রশাসন।

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘতম যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে অনেক আগ থেকেই কাজ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। এরই ধারাবাহিকতায় গত ১২ সেপ্টেম্বর দোহায় অনুষ্ঠিত শান্তি আলোচনায় প্রথম বারের মতো আফগান সরকারের সঙ্গে কথা বলে তালেবান প্রতিনিধি দল।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin