আজ সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পল্টনে গাড়িতে আগুন : ‘সরাসরি জড়িত’ তিনজন গ্রেফতার

রাজধানীর পল্টনে গত ১২ নভেম্বর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ‘সরাসরি জড়িত’ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। তারা হলেন- মো. লিয়ন হক (৩০), কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু (২৮) ও মো. আজাদ (২৮)।

শনিবার (২১ নভেম্বর) ভোরে পল্টন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন।

প্রসঙ্গত, ঘটনার দিন রাজধানীর পল্টন, মতিঝিলসহ বিভিন্ন থানা এলাকায় ১১টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ১৬টি মামলা করা হয়। পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা ৪টি মামলা তদন্ত করছে গোয়েন্দা মতিঝিল বিভাগ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য ও গণমাধ্যমকর্মীদের ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গোয়েন্দা মতিঝিল বিভাগ উপরোক্ত তিনজনকে শনাক্ত ও গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানিয়েছে, ওইদিন দুপুর ১২টা ৩০ মিনিটে নয়াপল্টন বিএনপি পার্টি অফিসের সামনে থেকে মিছিল বের করেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের কিছু নেতাকর্মী।

‘একপর্যায়ে মিছিলটি বিএনপি পার্টি অফিসের সামনে এসে উচ্ছৃঙ্খল হয়ে পড়ে। গণমাধ্যমকর্মীদের ধারণকৃত ছবি ও ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, মিছিল থেকে গ্রেফতারকৃতরা কয়েকজন সহযোগীকে নিয়ে বিএনপি পার্টি অফিসের বিপরীতে অবস্থিত কর অঞ্চল-১০ এর সামনে থাকা সরকারি স্টাফ বাসে অগ্নিসংযোগ করে।’

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin