আজ শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কাশ্মীরের শক্তিশালী বোমা হামলায় হতাহত ১২

ভারত নিয়ন্ত্রিত ভূস্বর্গ খ্যাত উপত্যকা জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় একদল নিরাপত্তারক্ষীকে লক্ষ্য করে ছোড়া বোমা বিস্ফোরিত হয়ে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। যদিও এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। বুধবার (১৮ নভেম্বর) নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বরাতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, পুলওয়ামা জেলার কাকাপোরা চকের পাশের এক সড়কে দিয়ে নিরাপত্তা বাহিনীর একদল সদস্য যাচ্ছিল। এ সময় আচমকা তাদের লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে মারে অজ্ঞাত সন্ত্রাসীরা। যদিও লক্ষ্যভ্রষ্ট হয়ে গ্রেনেডটি সড়কেই বিস্ফোরিত হয়।

তবে ভারতের আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) কোনো সদস্য আহত হয়নি বলে নিশ্চিত করেছেন তারা। শরীরে স্প্লিন্টারের আঘাত লেগেই বেশিরভাগ আহত হয়েছেন। হতাহতদের সবাইকে পাশের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে এখন পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর ওই এলাকা ঘিরে ফেলা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin