আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দুবাই থেকে ৭ কেজি সোনা নিয়ে ঢাকায় এসে আটক

লুকিয়ে ছয় কেজি ৯০০ গ্রাম সোনা চোরাচালানের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েছেন এক যাত্রী। বুধবার মহব্বত আলী নামের এই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

ঢাকা কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মোহাম্মদ মারুফুর রহমান বলেন, এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। নজরদারির এক পর্যায়ে আনুমানিক সকাল ৮টা ২০ মিনিটের দিকে দুবাই থেকে আগত এমিরেটসের একটি ফ্লাইটে (EK-582) আসেন মহব্বত আলী। লুকানো অবস্হায় তার কাছে ৬০টি সোনার বার পাওয়া যায়, যার মোট ওজন ছয় কেজি ৯০০ গ্রাম। এগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান মোহাম্মদ মারুফুর রহমান।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin