আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

করোনা: স্থানান্তরিত শিক্ষার্থীরা যেকোনো প্রাথমিক বিদ‌্যালয়ে ভর্তি হতে পারবে

করোনার কারণে স্থানান্তরিত হওয়া শিক্ষার্থীরা দেশের যেকোনো স্থানে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবে। তারা আগের বিদ্যালয়ে অধ‌্যয়নের প্রমাণ দেখালে আগামী বছরের শুরুতে তাদের ভর্তি করানো হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ডিপিই’র মহাপরিচালক এ এম মনসুর আলম এ তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘দেশের যেকোনো স্থান থেকে স্থানান্তরিত হওয়া শিক্ষার্থীরা তাদের পছন্দমতো বিদ্যালয়ে ভর্তি হতে পারবে। যে যে ক্লাসে পড়ত, তার প্রমাণ দিয়ে নতুন বিদ‌্যালয়ে ভর্তি হতে হবে।’

ডিপিই’র মহাপরিচালক জানান, দেশের সব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে এ বিষয়ে নির্দেশনা পাঠানো হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে অনেক অভিভাবক ঢাকাসহ অন‌্যান‌্য শহর থেকে ফিরে গ্রামের বাড়িতে বাস করছেন। তাদের সন্তানদের অনেকে আগের বিদ্যালয় থেকে ছাড়পত্র না নিয়ে চলে গেছে। অনেক অভিভাবক শহরে ফিরলেও সন্তানদের গ্রামের বাড়িতে রেখে এসেছেন। এসব শিক্ষার্থী তাদের সুবিধামতো দেশের যেকোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এজন্য আগের বিদ্যালয়ে অধ্যয়নের প্রমাণ দেখাতে হবে।

করোনা পরিস্থিতির কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। বর্তমানে সংসদ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও কমিউনিটি রেডিওতে শ্রেণিপাঠ সম্প্রচার করা হচ্ছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin