আজ বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিশ্বে করোনায় মৃত্যু ১৩ লাখ ছাড়িয়ে

বিশ্বে করোনায় মৃত্যু ১৩ লাখ ছাড়িয়েছে। বিশ্বব্যাপী করোনার সংক্রমণ নিয়ে তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়াল্ড মিটার্স শনিবার এ তথ্য জানিয়েছে।

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা ১৩ লাখ ১৩ হাজার ১৬১। একই সময় আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ৩৯ লাখ ৮৪ হাজার ৮৪২ জনে পৌঁছেছে।

এখনও পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দুই লাখ ৫০ হাজার এবং আক্রান্তের সংখ্যা এক কোটি ৮২ হাজার ১৩৮ জন। গত ৯ নভেম্বর থেকে দেশটিতে করোনায় দৈনিক মৃতের সংখ্যা এক হাজার অতিক্রম করে চলছে। একই সঙ্গে বাড়ছে আক্রান্তের হার। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ ৮৪ হাজারের বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এক দিনে করোনায় আক্রান্তের রেকর্ড এটি। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে সংক্রমণের হার গত ৯ নভেম্বর থেকে কিছুটা বেড়েছে। একই সময় মৃত্যুর হারও কিছুটা বেড়েছে। দেশটিতে এ পর্যন্ত ৮৭ লাখ ৯২ হাজার ৯১৪ আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন এক লাখ ২৯ হাজার ৯১৪ জন আক্রান্ত।

ইউরোপীয় দেশগুলোতে এই মুহূর্তে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। রাশিয়ায় করোনায় মৃতের সংখ্যা ৩২ হাজার ৮৩৪ জন, স্পেনে ৪০ হাজার ৭৬৯ জন, ইতালিতে ৪৪ হাজার ৬৮৩ জনে পৌঁছেছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin