আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এমপি পাপুলের বিরুদ্ধে মামলা করবে দুদক

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস‌্য (এমপি) কাজী সহিদ ইসলাম পাপুল ও তার স্ত্রী এমপি সেলিনাসহ ৪ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এই মামলার অনুমোদন দেওয়া হয়।

দুদক সূত্রে জানা গেছে, শিগগিরই সংস্থার অনুসন্ধান কর্মকর্তা উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করবেন। ‍সূত্র আরও জানায়, দুদকের অনুসন্ধানে এমপি পাপুলের শ্যালিকার ব‌্যাংক অ‌্যাকাউন্টে ১৪৮ কোটি অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

প্রসঙ্গত, গত ৬ জুন রাতে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দেশটিতে মানবপাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর পাপুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কুয়েতের আদালত।

এর আগে গণমাধ‌্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, অর্থ-মানবপাচার ও ভিসা বিক্রির অভিযোগে কুয়েতে গ্রেপ্তার পাপুল ও তার কুয়েতি প্রতিষ্ঠানের মারাফি কুয়েতিয়া কোম্পানির অ্যাকাউন্টে ৫০ লাখ কুয়েতি দিনার (বাংলাদেশি মুদ্রায় ১৩৭ কোটি ৮৮ লাখ ৮৩ টাকা) জব্দ করেছে দেশটির সরকার।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin