আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

২৪ ঘণ্টায় করোনায় ১৬ জনের মৃত্যু, শনাক্ত ১৬৯৯

দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ১৬ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত‌্যুর সংখ‌্যা দাঁড়ালো ৬ হাজার ১০৮ জনে।

এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৬৯৯ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৩ হাজার ৬২০ জন করোনা রোগী।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৮ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৪১ হাজার ৪১৬ জন। মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১৫ জন পুরুষ ও ১ জন নারী। এদের মধ্যে ১৫ জন হাসপাতালে ও একজন বাড়িতে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১০ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ১, বরিশালে ১ ও খুলনায় ১ ও ময়মনসিংহে ১ জন রয়েছেন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন, ৬০ বছরের ওপরে ১২ জন রয়েছেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin