আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাশিয়ায় সহকর্মীর গুলিতে ৩ সেনা নিহত

রাশিয়ার একটি বিমানঘাঁটিতে তিন সহকর্মীকে গুলি করে হত্যা করেছেন এক সেনাসদস্য। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার সকালে রাজধানীর মস্কো থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণে ভরোনেজ শহরের বিমানঘাঁটিতে এ ঘটনা ঘটে। খবর সংবাদ সংস্থা তাসের।

এক সেনাসদস্য রাইফেলের গুলিতে তার তিন সহকর্মীকে হত্যা করে পালিয়ে গেছেন।

পুরো ঘটনা সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমকে পুলিশ জানিয়েছে, ঘাতক ২০ বছর বয়সী অ্যান্তন ম্যাকারভ পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin