আজ মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

২২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

২২ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামতের কাজ শেষ হলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক করা হয়।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি তেলবাহী ওয়াগনের সাতটি বগি লাইনচ্যুত হয়।

জানা যায়, শনিবার তেলবাহী ওয়াগনটি চট্টগ্রামের পাহারতলী স্টেশন থেকে সিলেট যাচ্ছিল। বেলা ১১টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশন এলাকায় একটি তেলবাহী ওয়াগনের সাতটি বগি লাইনচ্যুত হয়।

এতে করে সিলেট ঢাকা, সিলেট চট্টগ্রাম রেলপথে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

আখাউড়া ও কুলাউড়া জংশন থেকে রেলওয়ের দুটি উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন মেরামত করলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ শুরু হয়।

এসময় লাইনচ্যুত তেলের ওয়াগন থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যাওয়ায় সাধারণ মানুষকে এই তেল সংগ্রহ করতে দেখা গেছে।

কর্তব্যরত জিআরপি পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনায় সাতটি কেরোসিনবোঝাই ওয়াগনসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়। তেল লুটপাট রোধে অতিরিক্ত জিআরপি কর্মী তলব করা হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন জানান, উদ্ধারকারী দুটি ট্রেন এসে রোববার সকাল ৯টায় মেরামতের কাজ শেষ করলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin