আজ সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর পল্টন থানার শান্তিনগর এলাকায় টুইন টাওয়ারের বাসা থেকে নাহিদ রহমান জলি (৪৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ শনিবার বিকালে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওই নারীর স্বজনদের দাবি, আত্মহত্যা নয়, তাকে হত্যা করা হতে পারে।

এদিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওই নারীর স্বামী হাবিবুর রহমান সমরকে আটক করেছে।

পল্টন থানার এসআই শাহআলম জানান, শনিবার দুপুরে ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পাই শান্তিনগর টুইন টাওয়ারে একটি বাসায় দরজা খুলছেন না এক নারী। সেখানে গিয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে উড়না দিয়ে ওই নারীর ঝুলন্ত লাশ দেখতে পাই। পরে লাশ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠাই। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসআই আরও জানান, মৃত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে স্বামী সমরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় রাখা হয়েছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin