আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এমপি শহীদুজ্জামান আবারও করোনায় আক্রান্ত

দেশে সংসদ সদস্যদের মধ্যে করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রথম আক্রান্ত হয়েছিলেন নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার। এবার তিনি আবারও আক্রান্ত হয়েছেন।

‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন ঘিরে সংসদ সচিবালয় থেকে নমুনা নেয়ার পর পরীক্ষায় তার সংক্রমণ ধরা পড়েছে।

শনিবার গণমাধ্যমকে এমপি শহীদুজ্জামান সরকার জানান, জ্বর অনুভব করায় নমুনা পরীক্ষা করিয়েছিলেন তিনি। দুইবার পরীক্ষা করিয়ে তার রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি জানান, জ্বর হওয়ার পর থেকে সংসদ সদস্যদের জন্য বরাদ্দ (ন্যাম ফ্ল্যাট) পাওয়া ফ্ল্যাটে আইসোলেশনে ছিলেন। গত ২ ও ৬ নভেম্বর নমুনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে তার।

এর আগে গত ১ মে প্রথমবার করোনা পজিটিভ ধরা পড়ে এই সংসদ সদস্যের। সে সময় বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

সাবেক হুইপ শহীদুজ্জামান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে আছেন। ৬৫ বছর বয়সী এই সংসদ সদস্যের ডায়াবেটিসের সমস্যা রয়েছে।

এদিকে সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার জানায়, শহীদুজ্জামান ছাড়াও আরও পাঁচজন সংসদ সদস্যের করোনা পজিটিভ ধরা পড়েছে।

তারা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, নাটোর-২ আসনের শফিকুল ইসলাম, পাবনা-৪ আসনের নুরুজ্জামান বিশ্বাস, সংরক্ষিত মহিলা আসনের এমপি নাদিরা ইয়াসমিন জলি ও তাহমিনা বেগম।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin