আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

১২ ঘণ্টাব্যাপী সেরিব্রাল পালসির সফল অস্ত্রোপচার

গণস্বাস্থ্য নগর হাসপাতালে সেরিব্রাল পালসির সফল অস্ত্রোপচার হয়েছে। গত রোববার (১ নভেম্বর) হাসপাতালের নিউরোসায়েন্স সেন্টারে ১২ ঘণ্টাব্যাপী এই অস্ত্রোপচার সম্পন্ন করেন নিউরো সার্জন ফরিদুল ইসলাম চৌধুরী।

গত ১৩ বছর ধরে সেরিব্রাল পালসিতে ভোগা ওই রোগীর নাম সুমন। তিনি বর্তমানে স্বাভাবিক খাওয়া-দাওয়া করছেন। তার সার্বিক শারীরিক অবস্থা উন্নতির দিকে।

শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চিকিৎসক গত রোববার সুমনের অস্ত্রোপচার করেন। ক্রেনিওপ্লাস্টি ও ডুরাপ্লাস্টি করার পর দ্বিতীয় দিন থেকে তার বুদ্ধি ও কর্মদক্ষতা প্রকাশ পেতে শুরু করে। এমনকি তার খিচুঁনি বন্ধ হয়ে যায়। এই জটিল অস্ত্রোপচারে সহায়তা করেন অ্যানেস্থেসিয়া ডা. সাইমুন আরাফাত পান্থ, অধ্যাপক ডা. বদরুল হক, ডা. শাওন ও ডা. সৌরভ।

উল্লেখ্য, প্রসবকালে ও প্রসবপরবর্তীতে পর্যাপ্ত অক্সিজেনের অভাবে মস্তিস্ক সংকুচিত হলে সেরিব্রাল পালসি রোগের সৃষ্টি হয়। এ রোগ জন্মের পর থেকেই ধরা পড়ে। পরিবারের দৃষ্টিতে স্বাভাবিক চলাফেরা জ্ঞানবুদ্ধি ব্যাহত হয়, রোগীর খিচুঁনি হয় এবং লালা পড়ে, কথা বলতে না পারা, দৃষ্টিশক্তি ক্ষীণ হওয়া, হাত পা শক্ত হয়ে যাওয়া ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়। দ্রুত অস্ত্রোপচারই এই রোগের প্রধান চিকিৎসা। এক্ষেত্রে মস্তিষ্কের রুদ্ধ আবরণ কেটে বড় করে, নতুন কৃত্রিম ডুরাপ্লাস্টি যুক্ত করে, রক্ত সরবরাহের মাধ্যমে মস্তিষ্কের স্বাভাবিকতা নিশ্চিত করা হয়।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin