আজ শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে ন্যায়বিচার নিশ্চিত করুন: রাষ্ট্রপতি

বর্তমান প্রেক্ষাপটে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে কীভাবে ন্যায়বিচার নিশ্চিত করা যায় সে ব্যাপারে সুপ্রিম কোর্টকে যথাযথ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে ‘সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন ২০১৯’ গ্রহণ করে রাষ্ট্রপতি বিচারকদের বলেন, ‘বিচারপ্রার্থীদের ভোগান্তি কমিয়ে ন্যায়বিচার নিশ্চিত করুন।’

রাষ্ট্রপতি বলেন, আগামী বছর আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের ন্যায়বিচার নিশ্চিতকরণের মাধ্যমে বিচারবিভাগ স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বলেন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে বিচারপতিদের একটি প্রতিনিধিদল বঙ্গভবনে আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে রিপোর্ট পেশ করেন। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম বিশেষ করে করোনাকালে বিচারকার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি করোনাকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকার্যক্রম পরিচালনা করায় বিচারবিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, করোনায় বিচারবিভাগের অনেক কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন এবং অনেকে মারাও গেছেন। তারপরও বিচারকার্যক্রম অব্যাহত রাখা নিঃসন্দেহে প্রশংসনীয়।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মির্জা হোসেন হায়দার, বিচারপতি তারিক-উল-করিম, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ, বিচারপতি মো. আশফাকুল ইসলাম এবং বিচারপতি নাইমা হায়দার। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin