রাজধানীর মিরপুর ১৪ ও কচুক্ষেত এলাকায় পোশাকশ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় সেনাবাহিনী ও পুলিশের গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, রিফাত, হৃদয় এবং ইয়াসিন। রাজধানীর ভাষানটেক এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার (১ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আক্রমণ ও সরকারি সম্পত্তি ধ্বংসের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার থেকে যৌথ অভিযান শুরু করে সেনাবাহিনী। আজ এক অভিযানে তিনজনকে ভাষানটেক এলাকা থেকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদের ভাষানটেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এতে আরও বলা হয়, পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||




