আজ সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মির্জাপুরে বিএনপির অর্ধশতাধিক নেতার বিরুদ্ধের মামলা

টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির অর্ধশতাধিক নেতার বিরুদ্ধে বুধবার (২৩ নভেম্বর) বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে। একই দিন পুলিশ অভিযান চালিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে গেলে বিচারক তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, অভিযোগ উঠেছে গ্রেপ্তার এড়াতে বিএনপির অনেক নেতা-কর্মীই বাড়ি ছাড়া।

গ্রেপ্তার ও রিমান্ডপ্রাপ্তরা হলেন- মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেন খোকন, উপজেলা বিএনপির সদস্য ও বাঁশতৈল ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক মো. মাসুদ পারভেজ, জামুর্কি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তাপস, গোড়াই ইউনিয়ন বিএনপির নেতা মো. আলমাছ হোসেন, ছাত্রদলের সাবেক নেতা হাফিজুর রহমান এবং বিএনপি নেতা মো. ইমারত হোসেন।

এ ব্যাপারে মির্জাপুর থানা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মো. আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ অন্যায়ভাবে তাদের দলীয় নিরীহ নেতা-কর্মীদের নামে মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলা দিয়ে গ্রেপ্তার করে হয়রানি করছে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গ্রেপ্তার বিএনপির নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, নাশকতার আশঙ্কায় সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে আগে থেকেই নাশকতার অভিযোগ রয়েছে। অন্যায়ভাবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তারদের জেল হাজতে পাঠানো হলে আদালতের বিচারক তাদরে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। থানায় তাদরে জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin