আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঘরে মিলল স্ত্রীর ঝুলন্ত মরদেহ, পুলিশ হেফাজতে স্বামী

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নিজ ঘর থেকে মাজিদা বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী ফজলুর রহমানকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
বুধবার উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে নিজ ঘর থেকে মাজিদার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তবে নিহতের পরিবার দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়। শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে।

মাজিদার শ্বশুর রফিকুল ইসলাম বলেন, মানসিকভাবে অসুস্থ ছিলেন মাজিদা। এর আগেও তিনি দুইবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ওসি নজরুল ইসলাম মৃধা।

তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের স্বামীকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin