আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সোহেল মণ্ডল নামে এক ট্রাকচালক।
মঙ্গলবার রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হোসাইন শেখ ও ইমন। তারা ওই দুই ট্রাকের হেলপার ছিলেন।

নিহত হোসাইন শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রামদিয়া গ্রামের কালাম শেখের ছেলে এবং ইমন ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের জামাল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে থানার এসআই মো. খোরশেদ আলম।

তিনি বলেন, চাকা ফেটে গেলে রাস্তার পাশে দাঁড় করানো হয় ট্রাকটি। চাকা মেরামতের জন্য চালক ও হেলপার রাস্তায় কাজ করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক দাঁড় করানো ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকচালক, হেলপার ও ঘাতক ট্রাকটির হেলপার গুরুতর আহত হন। এ সময় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে হোসাইন শেখ ও ইমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরো বলেন, মরদেহ দুটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin