আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

চুয়াডাঙ্গা সীমান্তের ১০৮ কিলোমিটারজুড়ে সতর্কাবস্থায় বিজিবি

আদালত থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সোমবার (২১ নভেম্বর) সকাল থেকে দর্শনা ও দামুড়হুদা সীমান্তের ১০৮ কিলোমিটারজুড়ে বিজিবিকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির পরিচালক সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

এর পাশাপাশি দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী যাতায়াতের বিষয়ে পুলিশের সদর দপ্তর ও এসবি থেকে সর্বোচ্চ সতর্কতার নির্দেশনা দেওয়া হয়েছে।

দর্শনা ইমিগ্রেশন ওসি নাইম আহমেদ জানান, আগের দিন ঢাকার একটি আদালত থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সোমবার থেকে দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টযাত্রী যাতায়াতে বেশ কড়াকড়ি নির্দেশনা জারি করেছে পুলিশ সদর দপ্তর। সে মোতাবেক চেকপোস্ট এলাকার বেশকিছু স্থাপনায় দুই জঙ্গির ছবিসহ পোস্টার লাগানো হয়েছে ও জনসচেতনতা বৃদ্ধিতে করতে কাজ করা হচ্ছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ ইশতিয়াক জানান, জঙ্গিদলের কেউ যাতে সীমান্ত পার হতে না পারে, সে বিষয়ে সীমান্তের ১০৮ কিলোমিটারজুড়ে আমাদের সৈনিকেরা সতর্কাবস্থায় রয়েছে। কড়া নজরদারিসহ টহল জোরদার করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে বিজিবি প্রস্তুত আছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin