আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

পদ্মায় ডুবল খড় ভর্তি নৌকা: নিথর হলেন আসিয়া-রাশেদা

রাজশাহীর পবা উপজেলার পদ্মায় নৌকাডুবির ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- পবা উপজেলার দামকুড়া থানার সোনাইকান্দি এলাকার সুমন আলীর স্ত্রী আসিয়া বেগম ও একই এলাকার আলম হোসেনের স্ত্রী রাশেদা বেগম।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী নৌপুলিশের ওসি ওবাইদুর রহমান।

তিনি বলেন, সকালে তারা খড় কাটতে পদ্মার ওপারের চরে যান। খড় কেটে বিকেলে একটি ছোট নৌকায় বাড়ি ফিরছিলেন। ফেরার পথে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে উঠে আসতে পারলেও খড়ের নিচে চাপা পড়েন আসিয়া ও রাশেদা। সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় পদ্মার ধারে ভাসতে দেখে স্থানীয়রা। পরে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরো বলেন, লাশ দুটি রামেক হাসাপাতলের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin