আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

ঠাকুরগাঁও সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরো একজন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে মিন্টু (৩৫) ও আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি গ্রামের আফাজউদ্দীনের ছেলে হাসান (৩০)। আহত হয়েছেন একই গ্রামের ফিরোজ হাসান।

এলাকাবাসী ও প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, নিহত দুজনই অটোরিকশা চালক। পাশাপাশি তারা কাঁচামালের ব্যবসা করেন। টাকা নেয়ার জন্য ফাড়াবাড়ি থেকে জেলা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠায়। সে সময় চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. নুরুজ্জামান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই দুজন মারা যান। একজনের চিকিৎসা চলছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin