আজ সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বান্দরবানে মাদরাসার দফতরিকে কুপিয়ে হত্যা

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দিদার আলম নামে এক মাদরাসার দফতরিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউপির ৬ নম্বর ওয়ার্ডের চাকঢালা এলাকার ফজুরছড়া নামক স্থানে এ ঘটনা ঘ‌টে।

দিদার আলম নাইক্ষ্যংছড়ি উপ‌জেলার সদর ইউপির ফজুরছড়া গ্রামের হাজী ইসলাম মিয়া সওদাগরের ছেলে। তিনি স্থানীয় মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসার খণ্ডকালীন দফতরি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে কাজ শেষে মাদরাসা থেকে বাড়ি ফিরছিলেন দিলদার আলম। এ সময় চাকঢালার আমতলী মাঠ এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

নাইক্ষ্যংছ‌ড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমন বলেন, মাদরাসার দফতরিকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. শাহজাহান বলেন, মরদেহ উদ্ধার করলেও তাকে কেন, কারা খুন করেছে তার ক্লু বের করা সম্ভব হয়নি। তবে দ্রুত খুনিকে গ্রেফতার করা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে শেষে বিস্তারিত জানা যাবে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin