আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

এমপি পাপুলসহ ৪ জনের ৬১৩ ব্যাংক হিসাব ফ্রিজে দুদকের চিঠি

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস‌্য (পাপুল) কাজী সহিদ ইসলাম পাপুলসহ ৪ জনের ৬১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করতে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের অনুমতি নিয়ে বুধবার (২৩ ডিসেম্বর) দুদকের তদন্ত কর্মকর্তা (উপ-পরিচালক) মো. সালাহউদ্দিন স্বাক্ষরিত চিঠি বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে।

চিঠিতে, তার স্ত্রী এমপি সেলিনা ইসলাম, শ্যালিকা জেসমিন প্রধান ও মেয়ে ওয়াফা ইসলামের ‌ব‌্যাংক হিসাব ফ্রিজ করতে ৮ ব্যাংকের এমডিকে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

এর আগে, গত ১১ নভেম্বর এমপি কাজী সহিদ ইসলাম পাপুলসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় আসামিদের বিরুদ্ধে ২ কোটি ৩১ লাখ টাকার অবৈধ সম্পদ ও ১৪৮ কোটি টাকার পাচারের অভিযোগ করা হয়েছে।

এজাহারে উল্লেখ‌ করা হয়েছে, প্রতিষ্ঠানের আড়ালে জেসমিন প্রধানের ৫টি হিসাবের মাধ্যমে ২০১২ সাল থেকে ২০২০ পর্যন্ত লন্ডারিং হয় ১৪৮ কোটি টাকা। অথচ মাত্র বয়স ২৩ বছর বয়সী জেসমিনে নিজের কোনো আয়ের উৎস নেই। অন্যদিকে, এফডিআর হিসাবের ২ কোটি ৩১ লাখ ৩৭ হাজার ৭৩৮ টাকার কোনো উৎস পাপুরের শ্যালিকা জেসমিন দাখিল করতে পারেননি।

প্রসঙ্গত, চলতি বছরের ৬ জুন রাতে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে এমপি পাপুলকে গ্রেপ্তার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin