আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিবন্ধনধারী শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা

দেশের বেসরকারি স্কুল-কলেজগুলোতে শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। সুপ্রিমকোর্টের অবকাশকালীন সময় পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ্‌ মিয়া।

শিক্ষকদের করা এক আবেদনের শুনানিতে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ।

এই আদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) দেয়া হয়েছে বলে  নিশ্চিত করেছেন আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ্ মিয়া। এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানিতে তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin