ঢাকা মহানগর উত্তরের যুবদল নেতা জাহিদ হোসেন মোড়লের বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ ওঠেছে। আওয়ামী দোসরদের সহযোগী হয়ে ছাত্রদল নেতার বাড়ী দখলের চেষ্টারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও মোবাইলে হুমকি দিয়ে নগদ টাকা চাঁদা দাবি করছেন এই নেতা। এমন একটি কথোপকথনের রেকর্ড আমার দিনের হাতে রয়েছে।
এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে জবাব চেয়ে গত ১২ ডিসেম্বর তাকে কারণ দর্শানোর চিঠি দেয়া হয়।
কিন্তু সুচতুর জাহিদ মোড়ল যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নকে ম্যানেজ করে বহাল তবিয়তে অপকর্ম চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুলের হাত রয়েছে বলেও সূত্র আমার দিনকে নিশ্চিত করেছে।
এ ব্যাপারে যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের বক্তব্য জানতে ফোন করে এবং খুদে বার্তা পাঠিয়ে তাদের সাড়া পাওয়া যায়নি।

| Mon | Tue | Wed | Thu | Fri | Sat | Sun |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||




