আজ মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মানবাধিকার লঙ্ঘনে জড়িত কেউ যেন মিশনে যেতে না পারেন:জাতিসংঘ শান্তিরক্ষা প্রধানের বার্তা

নবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কাউকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হচ্ছে না সংশ্লিষ্ট দেশকেই এটি নিশ্চিত করতে  হবে বলে জানিয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যাঁ-পিয়েরে ল্যাক্রোইক্স। জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পরিবারকে রোববার পাঠানো এক বিবৃতিতে তিনি এমন কথা জানান। এর আগে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের পক্ষ থেকে তার কাছে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠির জবাবে ই-মেইল বার্তা পাঠান জ্যাঁ-পিয়েরে। শান্তিরক্ষা মিশন প্রধান বাংলাদেশ সফরে থাকা অবস্থায় এই বার্তা দিয়েছেন। রোববার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের উদ্দেশ্যে দেয়া বার্তায় জ্যাঁ পিয়েরে আরও বলেন, শান্তিরক্ষা মিশনে সেনাসদস্য বা পুলিশ পাঠানো সব দেশকে জাতিসংঘের নিয়ম অনুযায়ী পরিষ্কার করতে হবে যে, মোতায়েন করা বা রোটেশনের ভিত্তিতে যাদেরকে মিশনে পাঠানো হচ্ছে তারা কেউই আন্তর্জাতিক মানবাধিকার বা আন্তর্জাতিক কোনো মানবিক আইন লঙ্ঘন করেননি অথবা তাদের কারও বিরুদ্ধে এমন অভিযোগও নেই। এর আগে মায়ের ডাকের পক্ষ থেকে তার কাছে যে চিঠি পাঠানো হয়, তাতে জ্যাঁ পিয়েরের প্রতি অনুরোধ করা হয় জাতিসংঘ শান্তিরক্ষা অপারেশনে মোতায়েন করা সদস্যদের মানবাধিকারের সর্বজনীন নীতি এবং জবাবদিহিতা যেন নিশ্চিত করা হয়।

একই সঙ্গে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিষয়ে কঠোর অবস্থান নেয়ার আহ্বানও জানানো হয়। জবাবে জ্যাঁ পিয়েরে ল্যাক্রোইক্স বলেন, বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে আমাদের সংযুক্তিকে সফল করতে সবার আগে আমরা যে জিনিসটি করি, তাহলো শান্তিরক্ষী মিশনের সবাইকে সর্বোচ্চ পর্যায়ের গুণগত মান, সততা,  যোগ্যতা এবং কর্মদক্ষতার সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখতে হয়। এটা বাধ্যতামূলক। এই নিয়ম অনুযায়ী শান্তিরক্ষী পাঠানো দেশগুলোকে জাতিসংঘের এসব নিয়ম মেনে চলতে হয়। তাদেরকেই নিশ্চিত করতে হবে যে, যাদেরকে মিশনে পাঠানো হচ্ছে তারা কেউ মানবাধিকার লঙ্ঘনে জড়িত নন।আন্তর্জাতিক মানবাধিকারের আইন এবং আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছেন বা লঙ্ঘনের অভিযোগও নেই তাদের বিরুদ্ধে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin