ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌদুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
এদিকে, ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় বেশ কয়েকটি যানবাহন আটকা পড়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।




