আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঋণের টাকা নিয়ে ফেরার পথে গেল স্ত্রীর প্রাণ, হাসপাতালে স্বামী

কুষ্টিয়ার খোকসায় নসিমনের সঙ্গে ভ্যানের মুখোমুখি সংঘর্ষে রাশিদা খাতুন নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের স্বামী।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে সান্দিয়ারা-লাহিনী সড়কের উপজেলার ওসমানপুর ইউনিয়নের দক্ষিণ আজাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৪৫ বছর বয়সী রাশিদা ওসমানপুর ইউনিয়নের কোমরভোগ এলাকার নজরুল ইসলামের স্ত্রী। ৫০ বছরের নজরুল পেশায় ভ্যানচালক।

স্থানীয়রা জানায়, নিজের ভ্যানে স্ত্রীকে নিয়ে কুমারখালীর সান্দিয়ারা বাজার থেকে বাড়িতে ফিরছিলেন নজরুল। ওসমানপুর ইউনিয়নের দক্ষিণ আজাইল এলাকায় পৌঁছালে তাদের ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি নসিমনের। এতে ভ্যানটি দুমড়েমুছড়ে গিয়ে ঘটনাস্থলেই রাশিদা মারা যান। আহত নজরুলকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহতের ছেলে রাসেল বলেন, সমিতি থেকে ঋণ তুলতে গিয়েছিলেন বাবা-মা। বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ হারান মা। বাবা হাসপাতালে ভর্তি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দ আশিকুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নসিমনটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin