আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ

ঘন কুয়াশার কার‌ণে বঙ্গবন্ধু সেতু‌তে টোল আদায় বন্ধ রয়েছে। রোববার ভোর রাত সা‌ড়ে ৪টা থে‌কে দুর্ঘটনা এড়া‌তে বন্ধ রাখা হয় টোল আদায়। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু‌র ১৪ কি‌লো‌মিটার এলাকাজুড়ে যানজটের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। তবে কুয়াশার প‌রিমাণ ক‌মে দৃ‌ষ্টিসামী ৬০ মিটার অতিক্রম কর‌লে শুরু করা হ‌বে টোল আদায়।
বঙ্গবন্ধু সেতুর ট্রা‌ফিক ক‌ন্ট্রোল রুম সূ‌ত্রে জানা গে‌ছে, রোববার ভোররাত থে‌কে কুয়াশার প‌রিমাণ বে‌ড়ে যায়। দৃষ্টিসীমার ৪০ মি‌টা‌রের কম হওয়ায় সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে উভয় পা‌ড়ে টোল আদায় বন্ধ রাখে কর্তৃপক্ষ। ত‌বে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী ব‌লেন, ঘন কুয়াশার কার‌ণে কিছুই দেখা যা‌চ্ছে। এতে সেতু‌তে দুর্ঘটনা এড়া‌তে টোল আদায় বন্ধ রাখা হ‌য়ে‌ছে। কুয়াশার প‌রিমাণ ক‌মে দৃ‌ষ্টিসামী ৬০ মিটার অতিক্রম কর‌লে টোল আদায় শুরু করা হ‌বে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin