আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গাজীপুরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রী নিহত

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার সিকদারপাড়া এলাকায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রী মারা গেছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে কোনাবাড়ী থানা পুলিশ।

নিহতরা হলেন- নীলফামারীর ডিমলা থানার ভাঙ্গারহাট এলাকার মোহাম্মদ আলীর ছেলে সুফিয়ান রহমান (৪০) ও তার স্ত্রী নাসরিন আক্তার (৩৬)।

স্থানীয়রা জানান, শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন স্বামী-স্ত্রী। বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ান শনিবার নিচতলার ফ্ল্যাট থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয়দের সংবাদ দেয়। পরে ভেতর থেকে লাগানো স্টিলের দরজা ভেঙে খাটের ওপর থেকে স্ত্রী ও ফ্লোরে থাকা স্বামীর মরদেহ উদ্ধার করা হয়।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম আশরাফ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin