আজ শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শ্বশুরবাড়িতে প্রবাসীর ঝুলন্ত লাশ, স্ত্রীসহ সবাই পলাতক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্বশুরবাড়ি থেকে মো. রুবেল (২৭) নামের এক ওমান প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর পর স্ত্রী সুমাইয়াসহ শ্বশুর বাড়ির লোকজন সবাই পলাতক রয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার পশ্চিম ইউনিয়নের লাপাং মধ্যপাড়া গ্রামে থেকে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রুবেল উপজেলার সাতমোড়া ইউনিয়নের চেলিখলা গ্রামের জারু মিয়ার ছেলে।

রুবেলের পরিবারের সদস্যরা জানান, লাপাং গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়াকে বিয়ে করেছিলেন ওমান প্রবাসী রুবেল। প্রবাস থেকে ফিরে বৃহস্পতিবার শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। শুক্রবার বেলা ১১টায় প্রতিবেশীরা ঘরে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ ঘর থেকে রুবেলের ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে এ সময় রুবেলের স্ত্রীসহ শ্বশুরবাড়ির কাউকে পাওয়া যায়নি।

এ বিষয়ে নবীনগর থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটা হত্যা নাকি আত্মহত্যা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin