বাগেরহাটের মোরেলগঞ্জে ফুটবল বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচকে কেন্দ্র করে দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার রাতে ঐ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গুলিসাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত টুটুল হাওলদার গুলিশাখালী গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে। অভিযুক্ত বাবুল একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, খেলা শেষে তর্ক-বিতর্কের জেরে টুটুলকে ছুরিকাঘাত করে বাবুল। পরে গুরুতর আহত অবস্থায় টুটুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। আসামিকে ধরতে অভিযান শুরু হয়েছে।




