আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ বৃহস্পতিবার, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খুলনা হকার্স মার্কেটে আগুন, পুড়ে ছাই ৩ দোকান

খুলনায় বড় বাজার এলাকার খাজা খান জাহান আলী হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি।
এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে বড় বাজারের ক্লে রোডে অবস্থিত ওই মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খাজা খানজাহান আলী হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক মোস্তফা পাটোয়ারীর দোকান ও গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আরো দু-তিনটি দোকানে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বয়রা স্টেশন নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরীর টুটপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে দুটি ও খুলনা সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স স্টেশন খুলনা সদরের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। এরমধ্যে রয়েছে একটি কসমেটিকসের দোকান, একটি তারের দোকান ও একটি রঙের দোকান।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin