আজ শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

নিজ ব্যবসা-প্রতিষ্ঠানে যুবককে হত্যা

ঝিনাইদহের হরিনাকুন্ডু বাজারের কসাই মোড় এলাকায় ছুরিকাঘাত অবস্থায় হামিদুল ইসলাম জনি (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বিকেলে শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়ার রহমান মুন্সীর ছেলে।

স্থানীয়রা জানায়, ওই এলাকায় নিহত যুবকের ‘মুন্সী মোবাইল হাউজ’ নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সকাল থেকে তিনি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কেনাবেচা করছিলেন। বিকেলে তার বাবা এসে দোকানের মেঝেতে ছেলের রক্তাক্ত মরদেহ দেখতে পান।

নিহতের বাবা আতিয়ার রহমান মুন্সী জানান, তাদের গ্রামের এক ব্যক্তি তাকে জানান, কে বা কারা তার ছেলেকে মেরে ফেলেছে। পরে তিনি এসে দোকানের পেছনে মেঝেতে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। নিহতের গলায় একটি ছুরির আঘাত রয়েছে। তার দুই হাতের কব্জিতেও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটন ও দুর্বৃত্তদের ধরতে পুলিশ কাজ করছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin