আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

একাদশে ভর্তির আবেদন ৮ ডিসেম্বর থেকে

আগামী ৮ ডিসেম্বর থেকে উচ্চ মাধ্যমিক বা একাদশ শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির অনলাইনে আবেদন শুরু হবে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
এবারো এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির জন্য কোনো পরীক্ষা হবে না। অনলাইনে ভর্তির আবেদন নেয়া হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সভায় একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন গ্রহণের তারিখ ও অন্যান্য বিষয় ঠিক করা হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সভায় ভার্চুয়ালি যোগ দেন।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, অনলাইনে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের পছন্দক্রম দিয়ে আবেদন করা যাবে।

কলেজে ভর্তির ফি আগের মতোই থাকছে। রোববার বা সোমবার মন্ত্রণালয়ের নির্দেশনা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৯ লাখ ৯৪ হাজার ১৩৭ পরীক্ষা দিয়ে পাস করেছে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin