আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

যুবলীগ নেতার গুদাম সরকারি চাল!

বগুড়ার সারিয়াকান্দিতে শাহাদৎ হোসেন নামে এক যুবলীগ নেতার গুদাম থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির এক হাজার ১৩০ বস্তা (৩৩ হাজার ৯০০ কেজি) চাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কালিতলা এলাকার একটি তিনতলা বাসার নিচে গুদাম থেকে চালগুলো জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত জানায়, শাহাদৎ হোসেন সারিয়াকান্দিতে চালের ব্যবসা করেন। এ ছাড়াও তিনি উপজেলা যুবলীগের সদস্য। শাহাদৎ নিজের বাসভবনের নিচতলায় চালের গুদামে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি চাল মজুত করে রেখেছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।

অভিযানে গুদাম থেকে প্রতিটি ৩০ কেজির ১ হাজার ১৩০ বস্তা চাল জব্দ করা হয়। এসময় গুদামে শাহাদৎ হোসেনের ভাই শাহীন আলম উপস্থিত ছিলেন। তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে চালের গুদাম সিলগালা করা হয়েছে।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম জানান, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ অভিযানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আতিকুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin