আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কা, প্রাণ গেল নৈশপ্রহরীর

লালমনিরহাটের হাতীবান্ধায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. সোহরাব হোসেন নামে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সোহরাব হোসেন ফকিরপাড়া ইউপির পশ্চিম ফকিরপাড়া গ্রামের মৃত মেহেরজান মিয়ার ছেলে। তিনি হাতীবান্ধা নির্বাহী অফিসের নৈশপ্রহরী পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, বিকেলে বাড়ি ফেরার পথে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের কাছে অরক্ষিত রেলক্রসিং এলাকায় লালমনিরহাট থেকে বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ওসি ফেরদৌস আলী জানান, সোহরাব হোসেন রেললাইন পার হচ্ছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বড়খাতা এলাকায় পৌঁছলে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin