আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

আর্জেন্টিনার খেলা নিয়ে বাগবিতণ্ডা, বাড়ি থেকে ডেকে নিয়ে বন্ধুকে খুন

চাঁদপুর সদর উপজেলায় আর্জেন্টিনার খেলার সর্মথন নিয়ে বাগবিতণ্ডার জেরে মেহেদী নামে এক বন্ধুকে ছুরিকাঘাত করেছেন আরেক বন্ধু।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর আমিন বেপারী বাড়ি সামনে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মেহেদীর বন্ধু বরকতকে আটক করেছে পুলিশ।

নিহত মেহেদী সদর উপজেলা বাগাদী ইউনিয়নের কাঁচা মালের ব্যবসায়ী হেলাল বেপারীর ছেলে। সে নানুপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

নিহত মেহেদীর বাবা কাঁচামালের ব্যবসায়ী হেলাল বেপারী বলেন, আমার ছেলে দুদিন আগে আর্জেন্টিনার খেলা দেখছিল। ঐ রাতে আমার ছেলেকে খেলা নিয়ে মারধর করে বরকত। ঐ ঘটনায় সোমবার সন্ধ্যায় আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে খুন করে অন্ধকারে ফেলে রেখে যায় বরকত। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছি। আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin