আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বেতন নেবেন না মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী, মন্ত্রিসভাও হবে ছোট

প্রধানমন্ত্রী হিসেবে কোনো বেতন নিবেন না বলে জানিয়েছেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে মন্ত্রীদের কম বেতন দেওয়ার পাশাপাশি ছোট আকারের মন্ত্রিসভা গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে দেশটির ১০তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আনোয়ার ইব্রাহিম। এরপরের দিনই প্রথম অফিস করেছেন তিনি।

এদিন তিনি এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে তিনি মন্ত্রীদের কম বেতন দেওয়ার পাশাপাশি ছোট আকারের মন্ত্রিসভা গঠন করা হবে বলে জানিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী হিসেবে কোনো বেতন না নেয়ার বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, মন্ত্রীদের আগের চেয়ে কম বেতন দেওয়া ও ছোট মন্ত্রিসভা গঠনের বিষয়ে আলোচনা চলছে।

তিনি বলেন, তার মূল অগ্রাধিকার হচ্ছে, মানুষের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় কমানো।

প্রধানমন্ত্রী বলেন, ‘ইতিবাচক কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। যেমন এ মুহূর্তে রিংগিত (মালয়েশীয় মুদ্রা) ও পুঁজিবাজার শক্তিশালী হচ্ছে। এটি সরকারের প্রতি আস্থার প্রকাশ। কিন্তু এখন জীবনযাত্রার ব্যয় ও জনগণের বোঝা বাড়িয়ে দেওয়া দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান ঊর্ধ্বগতির বিষয়ে নজর দেওয়া উচিত বলে আমি মনে করছি।’

আরো পড়ুন>> সচেতনতা সৃষ্টিতে নগ্ন হয়ে ছবি তুললেন আড়াই হাজার নারী-পুরুষ

গত শনিবার মালয়েশিয়ার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বী মূল দুই জোটের কোনোটি ২২২ আসনের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নির্বাচনে আনোয়ার ইব্রাহিমের পাকাতান হারাপান (পিএইচ) জোট সর্বোচ্চ ৮২টি আসনে জেতে। আর মুহিউদ্দিন ইয়াসিনের দল পেরিকাতান ন্যাসিওনাল (পিএন) পেয়েছে ৭৩ আসন।

বিদায়ী ক্ষমতাসীন জোট বারিসান ন্যাসিওনাল ৩০টি আসন পায়। কিন্তু তারা কোনো জোটকে সমর্থন না দেওয়ার সিদ্ধান্ত নিলে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি। এতে রাজনৈতিক পরিস্থিতি জটিল হয়।

শেষ পর্যন্ত রাজনৈতিক অচলাবস্থা অবসানের দায়িত্ব পড়ে সুলতান আবদুল্লাহ সুলতান আহমাদ শাহর ওপর। তিনি দলগুলোর নেতাদের সঙ্গে বসে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দেন। পাশাপাশি আগের সরকারপ্রধানদের সঙ্গে পরামর্শ করে আনোয়ার ইব্রাহিমকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin