আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি বলছে ১০ ডিসেম্বর নয়াপল্টনে সমাবেশ করবে। কিন্তু এত বড় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া সম্ভব নয়। এজন্য শর্ত সাপেক্ষে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হবে। সেখানেই তাদের সমাবেশ করতে হবে।
শনিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যু বিএনপিই চেয়েছে। ডিএমপি কমিশনারও সোহরাওয়ার্দী উদ্যানকে উপযুক্ত মনে করেছেন। এজন্য বিএনপিকে সেখানেই অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে আর কিছু বলতে চাই না।

বিএনপি বলছে সরকার পল্টনে সমাবেশের অনুমতি দিতে বাধ্য হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কোনো বাধ্যবাধকতা নেই। যেখানে ভালো মনে করেছে, সেখানেই সরকার অনুমতি দিয়েছে। বিএনপি আমাদের কাছে তিনটি জায়গার কথা বলেছিল। এর মধ্যে একটি সোহরাওয়ার্দী উদ্যান।

সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিএনপি অন্য কোথাও সমাবেশ করতে পারবে কিনা- এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, এত বড় গ্যাদারিং আর কোথায় করবে? বিএনপি চেয়েছিল সংসদ ভবনের সামনে। কিন্তু সংসদ ভবনের সামনে কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয় না।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin