আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

কাজ চলবে রাতে, বিকল্প ব্যবস্থায় যান চলাচল

রাজধানীর বিমানবন্দর স্টেশন এলাকায় বিশেষ ব্যবস্থাপনায় বিআরটি প্রকল্পের সড়ক উন্নয়ন কাজ চলছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া এ কাজ শেষ হবে শনিবার সকাল ৬টায়। এতে যানবাহন চলাচল ব্যাহত ও জনজীবন ভোগান্তিতে পড়ার কথা থাকলেও তেমনটা হবে না বলে জানিয়েছে বিআরটি কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিআরটি কোম্পানি লিমিটেড জানিয়েছে, উন্নয়ন কাজ চলাকালে বিকল্প ব্যবস্থায় যান চলাচল স্বাভাবিক থাকবে। দিনে নয়, মূলত কাজ চলবে রাতে। এ সময় সড়কের চারটি লেনের মধ্যে দুটি লেন খোলা থাকবে। ফলে সড়কে যান চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না।

এর আগে, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ে যানজট এড়াতে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ জানানো হয়েছিল। তবে বৃহস্পতিবার ঢাকা বিআরটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে বিকল্প ব্যবস্থায় সড়ক চালু রাখার বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কের উন্নয়ন কাজ রাতের বেলায় হবে। এ সময় সড়ক আংশিক সংকুচিত থাকবে। এছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ চলাকালে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হবে। প্রকল্প থেকেও প্রশিক্ষিত জনবল ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত থাকবে।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin