আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আজ রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শুধু শেখ হাসিনাই পেরেছেন বাংলাদেশকে বদলে দিতে। জনগণ মনে করে, শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই। এ দেশের জনগণ আর কোনোদিন ভুল করবে না। তারা শেখ হাসিনাকেই ভোট দেবে।
বৃহস্পতিবার সদরঘাটে সুন্দরবন নেভিগেশন গ্রুপের লঞ্চ এম ভি সুন্দরবন-১৬ উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটেই ক্ষমতায় এসেছি, জনগণের ভোটেই ক্ষমতায় থাকবো। আমি যেখানেই গেছি, সেখানেই আপামর জনগণের আস্থার জায়গায় শুধুই শেখ হাসিনা। শেখ হাসিনাই পারবেন ২০৪০ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে। আমরা আপনাদের ভোটেই জয়যুক্ত হয়ে ক্ষমতায় আসবো।

অনুষ্ঠানে লঞ্চটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, পদ্মাসেতু নিয়ে দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। বাংলাদেশ ও প্রধানমন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার জন্য অনেক পাঁয়তারা হয়েছে। আমরা যে সংকট ও ষড়যন্ত্র ভয় পাই না, তার প্রমাণ এই লঞ্চ উদ্বোধন। এখন যাত্রী সংকট ও তেলের মূল্য বৃদ্ধিতেও নতুন লঞ্চ নতুন সম্ভাবনা নিয়ে এসেছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান, নৌ পরিবহন সচিব মোস্তফা কামাল, নৌ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম, কমোডর নিজামুল হকসহ অন্য লঞ্চ মালিক ও স্টাফরা।

শেয়ার করুন
Share on Facebook
Facebook
Pin on Pinterest
Pinterest
Tweet about this on Twitter
Twitter
Share on LinkedIn
Linkedin